০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ট্রাফিক কনস্টেবল। নিহত কনস্টেবলের নাম রবি চৌধুরী (৩৫)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর ঝাউগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবি চৌধুরীর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। ঈদ উপলক্ষে ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় শম্ভুগঞ্জ পর্যন্ত অনেক যানজটের সৃষ্টি হয়। শহরতলীর শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন তিনি। সে সময় একটি ট্রাক হঠাৎ করে কনস্টেবল রবিকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হলে স্থানীয়রা আহত রবিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

পুলিশ ট্রাকের চালককে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

প্রকাশিত : ১২:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯