আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রকিয়া চলছে। তারা যে যেখানেই থাকুক সেখান থেকে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা হবে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সদায় সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূলোৎপাটন করা হবে। বঙ্গবন্ধুর হত্যাকরীরা কে কোথায় আছে আমরা জানি। এদের মধ্যে চার জনের ব্যপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এরমধ্যে যিনি আমেরিকায় রয়েছেন তাকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে।
আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অদ্যক্ষ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুঁইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম





















