০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে বিস্ফোরণে একজনের মৃত্যু

গাজীপুর সদর থানার কাথরা মন্ডলবাড়ি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে আকলিমা খাতুন (৫০) নামে একজন মারা গেছেন। ১৭ আগস্ট গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

এছাড়া নূর মোহাম্মদ (৮০) নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ অপরজনের নাম ইয়াকুব আলী মন্ডল (৬০)।

কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস জমে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ১৭ আগস্ট শনিবার ভোরে একতলা ওই বাড়ির ইয়াকুব আলী মণ্ডলের শয়নকক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ওই তিনজন দগ্ধ হন এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাথরা মন্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে শনিবার ভোরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৩ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে বিস্ফোরণে একজনের মৃত্যু

প্রকাশিত : ১০:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯