০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মা হয়েছেন এক সঙ্গে সেই ন’জন নার্স!

বিরল ঘটনার সাক্ষী থাকল পোর্টল্যান্ডের মাইনে মেডিক্যাল সেন্টার। এই মেডিক্যাল সেন্টারে লেবার ইউনিটে কর্মরত ন’জন নার্স গর্ভবতী ছিলেন। সেই খবর মার্চ মাসে জানিয়েছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নার্সদের সকলেই জন্ম দিয়েছেন সন্তানের। সন্তান-সহ সেই সব নার্সদের ছবি সম্প্রতি প্রকাশ করেছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরই বিষয়টি নিয়ে ফের চর্চায় মেতেছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই শিশুগুলি জন্ম নিয়েছে। সব ক’টি শিশুর জন্মের পর ওই ন’জন নার্স তাঁদের সন্তানদের কোলে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সদ্য মা হওয়া ওই নার্সদের একজন লুনি সুসি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘গর্ভাবস্থা থেকেই আমরা একে অপরের খেয়াল রাখতাম। কম বেশি একই সময়ে মা হয়ে আমরা দারুণ অনুভূতির সাক্ষী রইলাম।’’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মা হয়েছেন এক সঙ্গে সেই ন’জন নার্স!

প্রকাশিত : ১১:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯