০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক খৈয়াম আর নেই

উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক মোহাম্মদ জহুর খৈয়াম মারা গেছেন। ধ্রুপদী চলচ্চিত্র ‘কাভি কাভি’ ও ‘উমরাও জান’-এর সংগীত পরিচালক ছিলেন তিনি। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ১৯ আগস্ট গতকাল (সোমবার) তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, ১০ দিন ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। বার্তা সংস্থা এএনআই খৈয়ামের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

খৈয়ামের পরিবারের এক ঘনিষ্ঠজন বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সুজয় হাসপাতালে তিনি মারা যান।’

‘ত্রিশূল’, ‘নুরি’ ও ‘শোলে অউর শবনম’-এর মতো স্মরণীয় চলচ্চিত্রে কাজ করেছেন বর্ষীয়ান সংগীত পরিচালক খৈয়াম।

জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে লুধিয়ানাতে সংগীত নিয়ে কাজ শুরু করেন খৈয়াম। প্রথম সুযোগই পেয়েছিলেন ‘উমরাও জান’ ছবিতে কাজ করার সুযোগ।  চার দশক ধরে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ছবির বাইরেও অনেক গান সমান জনপ্রিয়তা লাভ করেছে।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগীত নাটক আকাদেমি ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন খৈয়াম। আজ ২০ আগস্ট মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক খৈয়াম আর নেই

প্রকাশিত : ০১:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯