১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আমি সহজ-সরল মেয়ে কিন্তু বোকা নই

বিনোদন দুনিয়ার ক্যারিয়ারে বহু প্রেমে নাম জড়িয়েছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। জিতেন্দ্রসহ বেশ কয়েকজন বড় তারকার সঙ্গে সম্পর্কে হয়েছিলেন পত্রিকার শিরোনাম। ‘হিম্মতওয়ালা’, ‘জানি দোস্ত’, ‘জাস্টিস চৌধুরী’, ‘তোফা’সহ বেশ কয়েকটি ছবি সুপারহিট হয়েছিল শ্রীদেবী-জিতেন্দ্র জুটির।

এক পুরোনো সাক্ষাৎকারে প্রয়াত এ সুপারস্টার সেই গুঞ্জরিত প্রেম নিয়ে কথাও বলেছিলেন। শ্রীদেবী সেই গুঞ্জন শুধু স্পষ্টভাবে উড়িয়েই দেননি, প্রকাশ করেছিলেন ভিত্তিহীন সেই গুজবে তাঁর পরিবারে কী প্রভাব পড়েছিল।

“সে খুবই দারুণ মানুষ, প্রথম শুটিংয়ের দিন সে যে কী হেল্পফুল ছিল, সে কথা কখনো ভুলব না। যেহেতু হিন্দি আমার কাছে নতুন ভাষা ছিল, তাই আমি খুব নার্ভাস ছিলাম। এবং আমার প্রথম হিন্দি ছবি ‘সোলবা সাবন’ ভালো চলেনি। কিন্তু যত ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল, জিতু (জিতেন্দ্র) আমাকে দিয়েছে। সে আমায় সংলাপ বলে, ব্যাখ্যা করে সহজ করে দিয়েছিল। ওর মহানুভবতা ও সহায়তার মনোভাব সত্যিই আমাকে কাতর করেছিল,” এক সাক্ষাৎকারে বলেছিলেন শ্রীদেবী।

জিতেন্দ্রর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানো প্রসঙ্গে শ্রীদেবী বলেন, ‘কখনো না! সত্যি বলছি, আজ পর্যন্ত একবারের জন্যও আমি জিতুর হোটেল কক্ষে যাইনি। আর সেও আমার ঘরে কখনো আসেনি। আমি জানি, মানুষ আমাদের নিয়ে প্রচুর বাজে কথা বলছে, কিন্তু এটা সত্য নয়।’

‘আমি সহজ-সরল মেয়ে। আমি বোকা নই, কিন্তু আবার হিসাবী মানুষও নই। এবং নিশ্চিতভাবেই আমি পুরুষখেকো নই,’ যোগ করেন শ্রীদেবী।

‘এসব আমার জন্য নতুন নয়। আমি অভ্যস্ত এবং এসবের জন্য প্রস্তুতও। রক্ষণশীল হলেও আমার মা-বাবা ইন্ডাস্ট্রির নাড়ি-নক্ষত্র সম্পর্কে জানত। তা ছাড়া, ওরা বেশ কয়েকবার জিতুর সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং তাঁকে নম্র মানুষ হিসেবেই জেনেছে,’ বলেন শ্রীদেবী।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আমি সহজ-সরল মেয়ে কিন্তু বোকা নই

প্রকাশিত : ০২:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯