১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এ কী হলো পরিণীতি চোপড়ার!

এ কী হলো পরিণীতি চোপড়ার পরিণতি! কপালে দগদগে ক্ষত। শরীরে লেগে আছে তাজা রক্ত। হতাশাভরা চোখ-মুখ। অনাবৃত শরীরে বসে আছেন বাথটাবে। মনে হচ্ছে, ভয়াবহতার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি। ছবিটি দেখলে যে কারো পিলে চমকে যাবে—কী হলো নায়িকা পরিণীতি চোপড়ার!

দুচিন্তার অবশ্য কারণ নেই। আজ প্রকাশিত হয়েছে নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ পরিণীতি চোপড়ার ফার্স্ট লুক। সেখানেই এমন ভয়াবহতার শিকার হিসেবে নায়িকাকে উপস্থাপন করা হয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির প্রধান ভূমিকায় রয়েছেন পরিণীতি। তবে শুরুতে ছবি দেখে ভড়কে গেছেন ভক্তরা!

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সূত্র জানিয়েছে, এ ছবিটি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর অফিশিয়াল হিন্দি রিমেক। লুক শেয়ার করেছেন পরিণীতি চোপড়াও। লিখেছেন, ‘এর আগে কখনো এমন ভূমিকায় অভিনয় করা হয়নি। আমার জীবনে করা সবচেয়ে কঠিন চরিত্র এটি।’

‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ দেখা যাবে কীর্তি কুলহরিকেও। ব্রিটিশ পুলিশের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এমিলি ব্লান্ট অভিনীত একই নামের ছবির রিমেকটি পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত। ছবিতে আরো দেখা যাবে অদিতি রাও হায়দরিকে। এ মাসের শুরুর দিকে লন্ডনে রিমেকটির শুটিং শুরু হয়। সেই খবর টুইটারে জানিয়েছিলেন পরিচালক। সূত্র : হিন্দুস্তান টাইমস

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

এ কী হলো পরিণীতি চোপড়ার!

প্রকাশিত : ০১:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯