যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে আগামী ৩১ আগস্ট ম্যানচেস্টারের ইষ্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিত হবে‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান।
আয়োজকরা জানান, ওই দিন বিকেল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এরই মধ্যে এই কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণ ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে।
‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বার বার সেরা হওয়ার পাশাপাশি, বিচারকদের কাছ থেকে সবসময় উচ্ছসিত প্রশংসা পেয়েছেন।
গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গান করেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন । তারপর জি বাংলার সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে নানা রকম নেতিবাচক মন্তব্যে বিতর্কেরও জন্ম দিয়েছেন নবাগত এই গায়ক।
নোবেলের সঙ্গীতানুষ্ঠানের টিকিটের জন্য যোগাযোগ করতে হবে- ৮৬০-৩০৫-১২৬৪, ৮৬০-৯০৬- ৬৮৭০, ৮৬০-৯৭৭-৭৮৭৬ ও ৮৬০-৭২৯-২৩০৮ এই নাম্বারগুলোতে।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























