০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পোল্যান্ড বজ্রপাতে নিহত ৪, আহত শতাধিক

ঢাকা: পোল্যান্ডের টাত্রা পর্বতমালায় বজ্রঝড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।বৃহস্পতিবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মর্মান্তিক এ ঘটনার সময় বেশিরভাগ হতাহতরা দেশটির অন্যতম জনপ্রিয় পর্বতচূড়া মাউন্ট জিয়ন্টে ওঠার জন্য একটি ধাতব ব্রিজের ওপর ছিলেন। এর ওপর আচমকা বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন পর্বতারোহীরা।

একই সময় পাশের দেশ স্লোভাকিয়াতেও বজ্রপাতে একজন মারা গেছেন।

পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাভেস্কি বলেন, সকালের পরিষ্কার আবহওয়া দেখে কেউ কল্পনাও করেনি এ ধরনের দুর্যোগ শুরু হতে পারে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মাউন্ট জিয়ন্ট ছাড়াও ওই অঞ্চলের আরও কয়েকটি জায়গায় বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) নিহতদের স্বরণে পোল্যান্ডে শোক দিবস পালন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

পোল্যান্ড বজ্রপাতে নিহত ৪, আহত শতাধিক

প্রকাশিত : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯