০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

র‌্যাগিংয়ে অর্ধনগ্ন হয়ে নাচতে হলো শিক্ষার্থীদের

সম্প্রতি ভারতের ওডিশার সম্বলপুরের সরকারি বিশ্ববিদ্যালয় বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে একটি স্টেজে শুধুমাত্র অন্তর্বাস পরে নাচে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, স্টেজে প্রায় নগ্ন করে নাচিয়ে র‌্যাগ দেওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের সারা বছর কোনো পরীক্ষা দিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেন রাজ্যের প্রযুক্তিমন্ত্রী প্রেমানন্দ নায়েক।

তদন্তের পর জানা যায়, অন্তর্বাস পরে নাচা ছাত্রদের র‌্যাগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত ১০ ছাত্রকে সারা বছরে কোনো পরীক্ষায় দিতে না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে আরও ৫২ শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এর আগেও গত বছর এই বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনা ঘটেছিল। ওই সময় চতুর্থ বর্ষের এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

র‌্যাগিংয়ে অর্ধনগ্ন হয়ে নাচতে হলো শিক্ষার্থীদের

প্রকাশিত : ০২:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯