০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘সব কিছু ঠিক হয়ে যাবে’ আমির কন্যা ইরা

বলিউড সুপারস্টার আমির খানের লাস্যময়ী কন্যা ইরা খান কিছুদিন আগে একটি ফটোশ্যুট করে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি। এবার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করলেন ইরা। কিন্তু ছবিতে যে ক্যাপশন দিয়েছেন তা নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে বয়ফ্রেন্ড মিশাল কৃপালনির সঙ্গে রোমান্টিক ভঙ্গিতে দেখা গেছে ইরাকে। ক্যাপশনে ইরা লিখেছেন, ‘সব কিছু ঠিক হয়ে যাবে।’

ইরা গত জুন মাসে মিশালের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন। কারুর সঙ্গে ডেট করছেন কিনা-ইনস্টাগ্রামে এক ইউজারের প্রশ্নের জবাবে ইরা মিশালের সঙ্গে তার একটি ছবি শেয়ার করেছিলেন। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে তিনি মিশালের সঙ্গে প্রেম করছেন।

ইরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিশালের সঙ্গে ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন। এর আগে ভ্যালেন্টাইন ডে-তে মিশালের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যাতে মিশালকে পিয়ানোর সামনে বসে গাইতে দেখা গিয়েছিল। ইরা আমির ও রিনা দত্তর মেয়ে। তাকে প্রায়ই আমিরের সঙ্গে দেখা যায়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘সব কিছু ঠিক হয়ে যাবে’ আমির কন্যা ইরা

প্রকাশিত : ০৪:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯