০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অবশেষে ‘শাহেনশাহ’ মুক্তির দিন চূড়ান্ত

ঢাকা: একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে অবশেষে ‘শাহেনশাহ’ মুক্তির দিন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।

পূজা উপলক্ষে আগামি ৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। যদিও এর আগে

তবে বৃহস্পতিবার (২২ আগস্ট) চূড়ান্তভাবে ‘শাহেনশাহ’ মুক্তির তারিখ নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান ও পরিচালক শামীম আহমেদ রনি। তারা বলেছেন, এবার আর তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামি ৪ অক্টোবরই মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ৪ অক্টোবরেই মুক্তি পাবে ‘শাহেনশাহ’। আশা করি এবার আর মুক্তির তারিখের কোন হেরফের হবে না।’

একই প্রযোজনা সংস্থার ‘বিক্ষোভ’ নামে আরও একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন শামীম আহমেদ রনি। যে সিনেমায় অভিনয় করতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। একই সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ গত ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। তখন জানানো হয়, আসছে ২২ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু মুক্তি পায়নি। পরে প্রযোজক সেলিম খান জানান, ২২ মার্চ বাদে যে কোনো উৎসবে ‘শাহেনশাহ’ মুক্তি দিতে চেয়েছিলাম। প্রাথমিকভাবে ঈদ টার্গেট করেছিলাম।

পরে ভাবলাম পহেলা বৈশাখ বাংলাদেশের অনেক বড় উৎসব। ওই উৎসবে ‘শাহেনশাহ’ মুক্তি দেওয়া হবে।’ কিন্তু এ ঘোষণাতেও অটল থাকতে পারেননি তিনি। পহেল বৈশাখ ও ঈদ গেলেও মুক্তি পায়নি ‘শাহেনশাহ’। এবার জানালেন আসছে অক্টোবরে পূজোয় মুক্তি দেওয়ার কথা।

গেল বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ সিনেমার মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় কাজ।

তারপর ছবি পোস্টার, টিজার ও গান প্রকাশের পর বেশ আলোচনা তৈরি শাকিব-নুসরাত অভিনীত এই সিনেমাটি ঘিরে। সিনেমাতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, উজ্জ্বল, আহমেদ শরিফ, বড়দা মিঠু, অনুভব মাহবুব, লিটন হাসমীসহ অনেকে। সিনেমাটির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

অবশেষে ‘শাহেনশাহ’ মুক্তির দিন চূড়ান্ত

প্রকাশিত : ০৪:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯