০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত এষা গুপ্তা

বলিউড অভিনেত্রী এষা গুপ্তা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হওয়ার পরই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর অভিনেত্রী আপাতত ভালো আছেন বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।

২১ আগস্ট (বুধবার) রাতে বাড়ি ফেরার পথে হঠাৎই এষার গাড়িতে এসে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। দুর্ঘটনায় সামান্য আঘাত লাগে তার। দুর্ঘটনার পরই হাসপাতালে ভর্তি হন তিনি। সেইসঙ্গে পুলিশের কাছেও সাহায্য চান।

গাড়িতে ধাক্কা দেয়া গাড়ির ছবি টুইটারে শেয়ার করে মুম্বাই পুলিশের কাছে সাহায্য চান বলিউড অভিনেত্রী। এষার টুইট নজরে আসার পরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে যায় পুলিশ। ফলে মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে এরপর আরকেটি টুইটও করেন এষা গুপ্তা।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটতে দেখা যায় এষা গুপ্তাকে। ডিজাইনার পল্লবী মোহনের পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়লেন লিটন

সড়ক দুর্ঘটনায় আহত এষা গুপ্তা

প্রকাশিত : ০৪:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯