০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিগবসে রাণু মণ্ডল!

রাণু মণ্ডলের ভাগ্যের চাকা ঘুরেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ভাইরাল হওয়া রাণু এখন টক অফ দ্য ওয়ার্ল্ড মিডিয়া। রানাঘাট থেকে মুম্বাই। রানাঘাটের স্টেশনের ‘ভাইরাল’ রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি।

এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন…তাঁর প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে! কয়েকদিন আগে কলকাতার একটি নামী পূজোর থিম সং গেয়েছিলেন রাণু মণ্ডল। এর পরেই মুম্বাই থেকে হিমেশ রেশমিয়ার একটি নতুন গানের রেকর্ডিংয়ের প্রস্তাব আসে তাঁর কাছে।

তবে এবার আর শুধু প্লেব্যাক করেই থেমে থাকছেন না রাণু। শোনা যাচ্ছে, বিগবসের নতুন সিজনে নাকি থাকতে পারেন রাণু ৷ এমনকি, খোদ সালমান নাকি রাণুকে বিগবসে দেখতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন।

তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিগবস নির্মাতারা। মন্তব্য করেননি রাণু মণ্ডল নিজেও। আসলে এই খবর সত্যি নাকি শুধু গুজব তা নিয়েও রয়েছে সন্দেহ।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের ১০ শিক্ষার্থী বিজয়ী

বিগবসে রাণু মণ্ডল!

প্রকাশিত : ০২:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯