০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রথমবারের মতো আসছে স্করপিয়ন্স ও ইয়ান্নি

ঢাকায় আসছে জার্মানের বিখ্যাত ব্যান্ড সঙ্গীতের দল স্করপিয়ন্স ও গ্রিসের জনপ্রিয় মিউজিশিয়ান ইয়ান্নি। তাদের অংশগ্রহনে আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে লাইভ কনসার্ট। এর আয়োজন করছে এসকে কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান।

ষাটের দশকের মাঝামাঝি প্রতিষ্ঠিত হয় জার্মানের জনপ্রিয় ব্যান্ডদল স্করপিয়ন্স। আশির দশকে এসে জনপ্রিয়তার শীর্ষে পৌছায় দলটি। মূলত হার্ড রক ধারার ব্যান্ডদল এটি। দলটির বর্তমান লাইন আপ হলো- রুডলফ শেঙ্কার, ক্লাউস মেইনে, ম্যাথিয়াস জবস, পাওয়েল ম্যাসিয়ওদা, মিকি ডে।

অন্যদিকে বিশ্বের এক নম্বর অর্কেস্ট্রা ইয়ান্নি মিউজিক। গ্রীসের জনপ্রিয় মিউজিশিয়ান ইয়ান্নিস ক্রিসোম্যালিস এটি পরিচালনা করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা মিউজিক কম্পোজার ইয়ান্নি হিসেবেই পরিচিত।

ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান রেডফক্সের সহায়তায় এই কনসার্টের আয়োজন করছে এসকে কর্পোরেশন। এ প্রসঙ্গে আয়োজক শেখ আবরারুল হক কাফি সম্রাট জানান, আগামী বছর জানুয়ারিতে কনসার্টটি ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত করা হয়নি। ভালো ও নিরাপদ একটি ভেন্যু খুঁজছেন তারা। এই কনসার্টে বাংলাদেশের সংগীতশিল্পীরাও অংশগ্রহন করবেন। কনসার্টটি সবার জন্য উম্মুক্ত বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রথমবারের মতো আসছে স্করপিয়ন্স ও ইয়ান্নি

প্রকাশিত : ০৪:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯