মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ শিগগিরই ইরান সফরে আসবেন বলে খবর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তিনি এশিয়ার তিন দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার রাতে টোকিও থেকে কুয়ালালামপুর পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।
মালয়েশিয়া ও ইরানের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে জানান জারিফ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটের ব্যাপারে দু’দেশের মধ্যে শলাপরামর্শ প্রয়োজন। চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
মালয়েশিয়া যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র সঙ্গে বৈঠক করেন। জাপান যাওয়ার আগে জারিফ চীন সফর করেন। সেখানে তিনি জাপানি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। সূত্র : পার্সটুডে।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























