০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের ছবিতে অভিনয় ব্যাপারে আমি কিছুই জানি না : শ্রদ্ধা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
  • 145

বাংলাদেশের ছবিতে অভিনয় ব্যাপারে আমি কিছুই জানি না বলে জানিয়েছেন বলিউডের আলোচিত নায়িকা শ্রদ্ধা কাপুর। তিনি বলেছেন বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা নাগাদ মুম্বাই থেকে দেশের একটি জনপ্রিয় দৈনিককে শ্রদ্ধা কাপুর জানান।

এদিকে বৃহস্পতিবার সকালে ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজ থেকে জানা যায় এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে।

যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে-বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়।

সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে। ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

একদিকে শ্রদ্ধা কাপুরের অস্বীকৃতি অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা। এখন সত্যিই শ্রদ্ধা কাপুর বাংলাদেশের সিনেমায় কাজ করবেন কিনা সেটাই দেখার পালা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাংলাদেশের ছবিতে অভিনয় ব্যাপারে আমি কিছুই জানি না : শ্রদ্ধা

প্রকাশিত : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯