০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নতুন প্রেমে পরীমনি?

নতুন প্রেমে মজেঝেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সরব সে খবর। ফেসবুকে নতুন নতুন ছবি পোস্ট করতে প্রায়ই দেখা যায় তাকে। সঙ্গে দু’চার লাইন লিখতেও ভুল করেন না এই অভিনেত্রী।

বৃহস্পতিবার দুপুরে তেমনই একটি ছবি পোস্ট করেছেন পরীমনি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, (বাংলা অর্থ) এটা নেশা নাকি বিষ, এই ভালোবাসাকে আমি কী নাম দিব!

পরীর এমন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, জানতে চেয়েছেন প্রেমের কথাও। তবে এ বিষয়ে কারও কোনো কথার উত্তর দেননি ঢালিউডের এই অভিনেত্রী।

এর আগে নিজের ফেসবুক পেজে খোলা পিঠের একটি ছবি পোস্ট করেছেন পরী। ক্যাপশন দিয়েছেন- ‘সৌন্দর্য অনুগ্রহ এবং আত্মবিশ্বাস। প্রকৃতি আমাকে যা দিয়েছে, তা গ্রহণ করে প্রশংসা করতে শিখেছি।’ এই ছবির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পরীমনির মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নতুন প্রেমে পরীমনি?

প্রকাশিত : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯