০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গুঞ্জন সাক্সেনার বায়োপিকে জাহ্ণবী

ভারতীয় সেনাবাহিনীর প্রথম নারী পাইলটদের অন্যতম, গুঞ্জন সাক্সেনার বায়োপিক, ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’-এর ফার্স্ট লুক সামনে এল। ২৯ অগাস্ট (বৃহস্পতিবার) ছবির পোস্টার সোশাল মিডিয়ায় প্রথম শেয়ার করলেন করণ জোহর। গুঞ্জন সাক্সেনার সেই সাহসী চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।

কারগিল যুদ্ধের সময় অসীম সাহস ও দায়িত্বের পরিচয় দিয়েছিলেন গুঞ্জন সাক্সেনা। ভারতীয় বিমান বাহিনীর প্রথম নারী অফিসার গুঞ্জন, যিনি যুদ্ধক্ষেত্র থেকে বহু আহত অফিসারদের উদ্ধার করেন। তার বিচক্ষণতা ও প্রত্যুৎপন্নমতিত্বের কারণেই অনেকের প্রাণ বেঁচেছিল।

পরবর্তী সময়ে ভারত সরকার তাকে শৌর্যবীর সম্মানে ভূষিত করে। গুঞ্জনকে অনেকেই ‘দ্য কারগিল গার্ল’ বলে অভিহিত করে থাকেন। দু’দশক আগে ভারতীয় সেনাবাহিনীতে এমনটাই মনে করা হতো যে সেনাবাহিনীর অফিস সংক্রান্ত কাজ, রিসার্চ উইং অথবা টেলিফোন অপারেটিংয়ে মেয়েরা থাকলেও ফ্রন্টে থেকে কমব্যাটের উপযুক্ত তারা মোটেই নন। গুঞ্জন এই ধারণাকে ভাঙতে চেয়েছিলেন এবং সফলও হয়েছিলেন।

করণ জোহর ও জি স্টুডিও প্রযোজিত এই ছবিতে গুঞ্জনের বাবার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। ছবির শুটিং আপাতত শেষ। আগামী বছর ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গুঞ্জন সাক্সেনার বায়োপিকে জাহ্ণবী

প্রকাশিত : ১২:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯