০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘মুম্বাই সাগা’: একসঙ্গে জন-কাজল

‘মুম্বাই সাগা’ শিরোনামের নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন জন-কাজল।  ২৭ আগস্ট থেকে  সিনেমাটির শুটিং শুরু হয়েছে।  সিনেমাটির পরিচালক সঞ্জয় গুপ্তা। সম্প্রতি এই সিনেমায় জনের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়াল। ‘কমালি’খ্যাত এই অভিনেত্রী ২৮ আগস্ট সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন।

কাজল বলেন, ‘‘গ্যাংস্টার সিনেমা ‘মুম্বাই সাগা’তে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। এতে সঞ্জয় স্যার ও জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’’

‘সিনেমাটিতে আমার চরিত্রের তিনিটি ধরণ রয়েছে-কলেজ ছাত্রী, স্ত্রী ও শক্তিশালী নারী। এতে এক চরিত্রে তিন ধরণের ছাপ থাকায় আমি বেশ এনজয় করছি’, যোগ করেন তিনি।

জন-কাজল ছাড়াও ‘মুম্বাই সাগা’তে আরও অভিনয় করছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রোহিত রয়, সামির সনি, আমল গুপ্ত এবং প্রতীক বাবর। ২০২০ সালের ১৯ জুন সিনেমাটি মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘মুম্বাই সাগা’: একসঙ্গে জন-কাজল

প্রকাশিত : ০২:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯