০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ছাদ থেকে লাফিয়ে পড়ে মডেলের আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক উঠতি মডেল ও অভিনেত্রীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের নাম পার্ল পাঞ্জাবি।মুম্বাইয়ের লোখাণ্ডওয়ালার কাছে ওশিওয়ারায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বছর কুড়ি বছর বয়সী এই মডেল।

ওই ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী বিপিন কুমার ঠাকুরের বরাত দিয়ে মুম্বাই পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। তার কথায়,“হঠাৎ একটা শব্দ হল। আমি ভাবলাম রাস্তায় হয়তো কেউ চিৎকার করছে। কী হয়েছে দেখতে দৌঁড়ে গেলাম রাস্তায়। ফিরে এসে শুনলাম, ফ্ল্যাটের তিনতলায় যেখানে তিনি থাকতেন সেখান থেকেই শব্দটা এসেছে।”

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছাদ থেকে লাফিয়ে পড়ে মডেলের আত্মহত্যা

প্রকাশিত : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯