০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নতুন রূপে ফিরছেন মিমি

‘ড্রিম প্রজেক্ট’ নিয়ে নতুন রূপে ফিরছেন মিমি। দর্শকের জন্য নিয়ে আসছেন তার নতুন ইউটিউব চ্যানেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ করে মিমি লিখেছেন, ‘মাসের পর মাস শেষ না হওয়া মিটিং এবং বিনিদ্র রজনী কাটিয়ে অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের ঝলক প্রকাশ্যে নিয়ে এলাম।’

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের ফ্রি-লেয়ার মিনি স্কার্টে দাঁড়িয়ে রয়েছেন মিমি। পায়ে রয়েছে কালো রঙের হাই-হিল বুটস। উষ্ণতা যেন ঠিকরে বেরুচ্ছে! পোস্ট হওয়ার পর মুহূর্তেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে মিমির ইনস্টাগ্রাম পোস্ট। অভিনেত্রী শ্রাবন্তীকেও দেখা গেছে শুভেচ্ছা জানাতে। জানা গেছে, ওই ইউটিউব চ্যানেলে নিজের গলায় গান গাইতে দেখা যাবে অভিনেত্রীকে।

গান যে তিনি ভালই গান লোকসভা নির্বাচনের সময়ই তার প্রমাণ পাওয়া গিয়েছিল। নির্বাচনী প্রচারে গিয়ে দর্শকদের অনুরোধে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছিল তাকে। প্রশংসিত হয়েছিল মিমির গলায় গাওয়া গানগুলি।

শুধু তাই নয়, ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটির প্লে ব্যাক করেছিলেন যাদবপুরের সাংসদ। তবে গান ছাড়া আর কী কী বিষয় তিনি প্রজেক্টে যোগ করবেন তা অবশ্য রহস্যই রেখেছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নতুন রূপে ফিরছেন মিমি

প্রকাশিত : ০৫:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯