বলিউড স্টার কারিনা কাপুরের এই নীল-সবুজ পোশাকের দাম কত জানলে চমকে উঠবেন। বলিউড লাইফের খবর অনুযায়ী, কারিনা কাপুর খানের ওই নীল-সবুজ পোশাকের দাম নাকি ১ লাখ ৬৫ হাজার ২৩৮ রুপি।
সমালোচকরা বলছেন কারিনার এই পোশাকের দাম দিয়ে একটা ট্যুর করা যাবে। কেউবা বলছেন, লাখ রুপি কারও কারও এক বছরের সংসার খরচের থেকে বেশি।
বলিউডের বাইরে এই প্রথম কোনও টেলিভিশন শো-তে বিচারক হিসেবে কাজ করছেন অভিনেত্রী কারিনা কাপুর। টেলিভিশনে তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে আলোচনার মধ্যেও আলোচনা হচ্ছে তার সাজপোশাক নিয়ে। কোনদিন কী পরছেন, কোন পোশাকের দাম কত তা নিয়ে চলছে জোর আলোচনা।
ডান্স ইন্ডিয়া ডান্স ৭-এ বিচারকের আসনে হাজির হয়ে কারিনা সম্প্রতি জায়েদ জারমানোসের পোশাক পরে নতুন করে আলোচনায় এসেছেন। ঝলসানো রূপে উপস্থিত হয়ে জয় করেছেন ভক্তমন। যখন নীল, সবুজ রঙের পোশাকে কারিনা যখন ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চে হাজির হন, তখন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























