আগামী ডিসেম্বরে মুক্তি নায়ক ফেরদৌস ও পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’। সিনেমায় পূর্ণিমার নায়ক ফেরদৌস। তিনি সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন আর নায়িকা পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিও কর্মীর চরিত্রে।
বর্তমানে ছবিটির তৃতীয় লটের শুটিং চলছে নোয়াখালীতে। গত ১৯ আগস্ট থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে এটির তৃতীয় লটের কাজ শুরু হয়েছে। দিন দুয়েকের মধ্যেই এই লটের কাজ শেষ হবে। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে সেখানেই চতুর্থ ও পঞ্চম লটের কাজ হবে বলে জানান ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। ছবির কাজ শেষ করে আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।
তিনি জানান, এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। যতটুকুই কাজ হয়েছে সেগুলো এডিটিংয়ে পাঠিয়ে দেব। আগামী দুই মাসের মধ্যে ছবির সব কাজ শেষ হয়ে যাবে। আশা করছি, ডিসেম্বর মাসেই ছবিটি মুক্তি দিতে পারব।
ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা ছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। এছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গাঙচিল’-এর গল্পটি নেওয়া হয়েছে সড়ক পরিব
হন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস থেকে। গাঙচিলের চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























