০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এফডিসির সংকট মোকাবেলায় ২৫০ কোটি টাকা দেওয়ার সুপারিশ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর আর্থিক সংকট মোকাবেলায় এককালীন ২৫০ কোটি টাকা সিডমানি প্রদানের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

একইসঙ্গে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ডিজি পদটি গ্রেড-১ করে পূর্ণাঙ্গ পদ কাঠামো (অরগানোগ্রাম) পুনর্বিন্যাস ও বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, বিশেষ আমন্ত্রণে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, গোলাম মোহাম্মদ কাদের, মুহাম্মদ শফিকুর রহমান, সাইমুম সরওয়ার কমল, আকবর হোসেন পাঠান (ফারুক), মোহাম্মদ এবাদুল করিম এবং মমতা হেনা লাভলী বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১২টি স্বল্প দৈর্ঘ্য ও ১২টি তথ্য চিত্র নির্মাণের বিষয়টি কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে কমিটি সদস্যদের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’ পরিদর্শনের সুপারিশ করা হয়। এছাড়া কমিটির সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়ার জন্যও সুপারিশ করা হয়।

বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

এফডিসির সংকট মোকাবেলায় ২৫০ কোটি টাকা দেওয়ার সুপারিশ

প্রকাশিত : ০৯:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯