০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মারুফ সরদার ঢাকার নতুন পুলিশ সুপার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মারুফ সরদার ঢাকার নতুন পুলিশ সুপার

প্রকাশিত : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯