০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপত্তাহীনতায় অভিনেত্রী শবনম ফারিয়া, থানায় জিডি

নিরাপত্তাহীনতায় ভুগছেন টিভির জনপ্রিয় মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। বিষয়টি জানিয়ে থানায় জিডিও করেছেন এ অভিনেত্রী। বুধবার (৪ সেপ্টম্বর) আলাপে ফারিয়া থানায় জিডির বিষয়টি জানান।

সম্প্রতি চ্যানেল আই’য়ে প্রচারিত ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার বিচারক হওয়ার সমালোচনার দরুন এ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা শুনতে হচ্ছে তাকে। ফলে গতকাল (৩ আগস্ট) পল্টন থানায় জিডি করেন তিনি। জিডিতে মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে।

ফারিয়ার করা জিডির নম্বর ১৮৮। পল্টন থানার ডিউটি অফিসার এস এই মিনিহাজও এই জিডির ব্যাপারে নিশ্চিত করেছেন।

শবনম ফারিয়া সাধারণ জিডিতে অভিযোগ করেছেন, গত ৭ দিন ধরে তার ফেসবুকে আজেবাজে কমেন্টস আসছে। এর চারদিন পর, মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় তার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে তার।

এছাড়াও তার ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিরাপত্তাহীনতায় অভিনেত্রী শবনম ফারিয়া, থানায় জিডি

প্রকাশিত : ০৩:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯