অক্টোবরে মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা ববির ‘বৃদ্ধাশ্রম’। এ ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় গায়ক এসডি রুবেল। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনা কাজ শেষ করে প্রস্তুত করা হয়েছে সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে বলে জানান ববি।
সেন্সর সনদ পাওয়ার পর আগামী মাসের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দিবেন বলে জানান নির্মাতা। তিনি বলেন, ছবিটি নির্মাণ করেছি মানবতার জায়গা থেকে। ছবিতে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি মানুষের মানবিক হওয়ার গল্প তুলে ধরেছি।
ছবিটির মুক্তির বিষয়ে ববি বলেন, ‘আগামী অক্টোবরে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সেন্সর সনদ পাওয়ার জন্য আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব।’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা, ইয়ামিন হক ববি, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।
‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় ববির সঙ্গে এসডি রুবেল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























