০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মিশরে বোমা হামলায় নিহত ১৫৫

মিসরে একটি মসজিদে গুলি ও বোমা হামলায় অন্তত ১৫৫ জন নিহত এবং আরও একশ জন আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তর সিনাই প্রদেশের বির আল আবেদ শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলাকারীরা নামাজ আদায়কারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে চারটি গাড়ি থেকে। অন্তত একশ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

২০১৩ সাল থেকে অঞ্চলটিতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে আসছে মিসর সরকার। এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সমর্থকরা ছিল হামলার টার্গেট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এর আগে সিনাইয়ে জঙ্গিদের গ্রেফতারের জন্য মিসরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়। মিসর সরকার পরে জানায় ১৬ জন পুলিশ মারা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

মিশরে বোমা হামলায় নিহত ১৫৫

প্রকাশিত : ০৭:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭