০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজনীতিতে সততার কোনো বিকল্প নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আস্থাশীল, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ১৭৩ দেশের সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয় নম্বরে। কাজেই সততা-দক্ষতায় আজ যিনি বিশ্বস্বীকৃত, তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।

তিনি আরও বলেন, বিএনপির এমন কোনো কাজের নিদর্শন নেই যে সেই কাজের জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দেবে। বিএনপি নির্বাচনে গেলে আসন পাবে। কিন্তু কত আসন পাবে, সেটি জনগণ জানে।

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

রাজনীতিতে সততার কোনো বিকল্প নেই: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭