০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টিজারের পর এবার ‘মায়াবতী’ ট্রেলারে মাত (ভিডিও)

১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে নূসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ‘মায়াবতী’ সিনেমাটি। টিজার ও গানের পরে এবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। আর ট্রেলারে মাত করলো তিশা ও ইয়াশ রোহানের রসায়ন। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে তুলে ধরা হয়েছে এই সিনেমার এক ঝলক।

‘মায়াবতী’ ট্রেলার

ট্রেলারেই জমেছে তিশা-রোহানের রসায়ন যা দেখে দর্শক মুগ্ধ। ট্রেলার বলছে এই সিনেমার গল্পে আছে অনেক প্রেম, অনেক আনন্দ সাথে আরও আছে অনেক কষ্ট। এতে আছে একজন নারীর লড়াই ও প্রতিষোধের কাহিনী।

সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন অরুণ চৌধুরী। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। গত বছর মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আলতাবানু’।

গত ১৭ জুন সেন্সর সনদপত্র পায় ‘মায়াবতী’। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’ নিয়ে।

এই ছবিতে দেখা যাবে, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার যৌনপল্লীতে। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলেন। এই সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়েন মায়া।

ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টিজারের পর এবার ‘মায়াবতী’ ট্রেলারে মাত (ভিডিও)

প্রকাশিত : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯