০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

টোকিওতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

জাপানের রাজধানী টোকিওতে একটি যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপরে টোকিও-ইয়োকোহামা রেল লাইনের একটি ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলো। সংঘর্ষের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে, এছাড়া ট্রাকটিও দুমড়ে-মুচড়ে যায়, এমনকি তাতে আগুনও ধরে যায়। উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। দেশটির কেইকিউ ট্রেন কোম্পানি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রেনটির চালক ব্রেক চেপে অনেক চেষ্টা করেছিলেন সংঘর্ষ এড়ানোর জন্য। তবে দুর্ভাগ্যবশত তা করা যায়নি। জাপানে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল।

নিরাপত্তা এবং নিয়মানুবর্তিার জন্য সেখানকার ট্রেনসেবার বেশ সুনাম রয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে টোকিওতে একটি চালকবিহীন ট্রেন ভুল পথে গিয়ে একটি বাফারের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রায় ১৪ যাত্রী আহত হয়েছিলো।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টোকিওতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ০৮:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯