০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডিভোর্স হচ্ছে না তাদের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • 111

সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় ১০ মাস আবু ধাবির আল রাফা জেলে বন্দি থাকার পর মুম্বাইতে ফেরেন টেলিভিশন অভিনেতা অমিত ট্যান্ডনের স্ত্রী রুবি। স্ত্রী মুম্বাইতে ফেরার পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অমিত ট্যান্ডন।

রুবি জেল থেকে ফেরার পর অমিত ট্যান্ডনের সঙ্গে অশান্তির জেরেই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। যদিও শেষ পর্যন্ত চিকিৎসক স্ত্রীর সঙ্গে অমিতের বিচ্ছেদ হচ্ছে না বলে জানা গেছে।

আরো জানা গেছে, মেয়ে জিয়ানার কথা ভেবেই নাকি বিবাহ বিচ্ছেদের পথ থেকে পিছিয়ে আসেন অমিত। রুবি যে ১০ মাস জেলে ছিলেন, ওই সময় প্রতিদিন মায়ের জন্য কান্নাকাটি করত জিয়ানা। তাকে কোনওভাবেই শান্ত করা যেত না। মাকে কাছে পাওয়ার পর জিয়ানার খুশি না দেখলে বিশ্বাস করা যাবে না।

জানা যায়, মেয়ের খুশির দিকে তাকিয়েই শেষ পর্যন্ত রুবির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন বলে জানান ‘কসম তেরে প্যার কি’ অভিনেতা অমিত ট্যান্ডন। অর্থাত খারাপ সময় কেটে যাওয়ার পর এবার ফের স্ত্রীর সঙ্গে নতুন করে নতুন ভাবে জীবন শুরু করতে চলেছেন বলে জানান টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ডিভোর্স হচ্ছে না তাদের

প্রকাশিত : ০৫:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯