০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সন্তানের মা হলেন সালমা

ফের সন্তানের মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল রাতে মেয়ের ছবি দিয়ে সবার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন এ শিল্পী। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর।

মা ও কন্যা দুজনই সুস্থ আছেন বলেও জানা গেছে। সালমা বলেন, আমি ও মেয়ে সাফিয়া নূর দুজনই ভালো আছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। গত বছরের মাঝামাঝিতে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে হয় সালমার। সাগর বসবাস করেন লন্ডনে।

সেখানেই সালমার সঙ্গে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগের ঘরে সালমার স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সন্তানের মা হলেন সালমা

প্রকাশিত : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯