০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নতুন সম্মাননায় ভূষিত লতা মুঙ্গেশকর

আগামী ২৮ সেপ্টেম্বর ৯০তম জন্মদিনের কেক কাটবেন লতা। সেদিনই ভারতীয় চলচ্চিত্র মিউজিকে সাত দশক ধরে অনবদ্য অবদান রাখার জন্য তাকে

‘ডটার অব দ্য নেশন’ সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।

বিশেষ এই অনুষ্ঠানটির জন্য একটি বিশেষ গানও নাকি লিখেছেন কবি-গীতিকার প্রসূন জোশি। তিনি বলেন, “লতাজির কণ্ঠের ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতীয় জাতির সম্মিলিত কণ্ঠকে উপস্থাপন করেন। তাই তার ৯০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে তাকে ‘ডটার অব দ্য নেশন’-এর সম্মাননা দেওয়া হবে।”

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লতা মুঙ্গেশকর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে একজন পেশাগত কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সাত দশকে সহস্রাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। গেয়েছেন চলচ্চিত্রের বাইরে আরও অনেক গান।

১৯৭৪ থেকে ১৯৯১ পর্যন্ত বিশ্বে সর্বাধিক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার। এই সময়ে তিনি ২০টি ভাষায় ২৫০০০ এর বেশি গানে কণ্ঠ দেন। কিন্তু ২০১১ সালে এ রেকর্ডটি ভেঙে দেন তারই ছোট বোন আশা ভোসলে।

লতা মঙ্গেশকর এ পর্যন্ত ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার চারবার সেরা নারী প্লেব্যাক, ১৯৯৩ সালে আজীবন সম্মাননা এবং ১৯৯৪-২০০৪ সাল পর্যন্ত বিশেষ পুরস্কার পেয়েছেন। এছাড়া ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

নতুন সম্মাননায় ভূষিত লতা মুঙ্গেশকর

প্রকাশিত : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯