দীর্ঘ ক্যারিয়ারে নানান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। শুরুর দিকে অ্যাকশন ছবি বেশি করলেও মাঝে কমেডির দিকে ঝুঁকে পড়েন। দুই ক্ষেত্রেই সফলতা পান তিনি।
সাম্প্রতিককালে গল্পনির্ভর ছবির দিকে বেশি মনযোগি হয়েছেন বলিউডের এই খিলাড়ি। রুস্তম, এয়ার লিফট, প্যাডম্যান কিংবা মিশন মঙ্গল তার প্রমাণ।
কিন্তু প্রায় ত্রিশ বছরে লম্বা ক্যারিয়ারে ইতিহাস নির্ভর ছবিতে খুব একটা দেখা যায়নি অক্ষয়কে। এবার বোধহয় সে দিকটাতে নজর দিচ্ছেন নায়ক। কারণ বীর যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
নিজের জন্মদিনে (৯ সেপ্টেম্বর) তার অনুরাগীদের জন্য নতুন এই ছবির ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। অক্ষয় বলেছেন, ‘জন্মদিনে এই ঘোষণা আমার কাছে খুবই স্পেশাল। দেশের বীরদের নিয়ে এমন ছবি বেশি বেশি হওয়া উচিত।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























