০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এটিএম-পপির জন্মদিন মঙ্গলবার

একই দিনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান ও আরেক প্রিয়মুখ সাদিকা পারভিন পপির জন্মদিন।

আগামীকাল ১০ সেপ্টেম্বর তাদের জন্মদিন। দুই প্রজন্মের এই দুই তারকাশিল্পীকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে ‘তারকাকথন’ বিশেষ পর্ব।

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানে পপি স্বশরীরে উপস্থিত থাকবেন আর এটিএম শামসুজ্জামান তার বাসভবন থেকে লাইভে যুক্ত হবেন বলে জানা গেছে।

চ্যানেল আই আয়োজিত ‘তারকাকথন’ বিশেষ পর্ব অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। এবার পালিত হবে তার ৭৮তম জন্মবার্ষিকী।

১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে এটিএমের বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

অন্যদিকে, চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ১০ সেপ্টেম্বর খুলনার শিববাড়িতে জন্মগ্রহণ করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী এই নায়িকার আর্বিভাব ঘটে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এটিএম-পপির জন্মদিন মঙ্গলবার

প্রকাশিত : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯