০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দিনাজপুরে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে দিনাজপুরে নিমতলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর আর.জে.এফ এর সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন।

বিজনেস বাংলাদেশের দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, ফটো সাংবাদিক নূর ইসলাম, আজকের বিজনেস বাংলাদেশের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি মোঃ নুর ইসলাম বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি মিজানুর রহমান লুলু বলেন, আজকের বিজনেস বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে আসছে। তিনি আরও বলেন, দেশ ও জাতীয় কল্যাণে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

দিনাজপুরে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯