০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

‘ট্যাংক ম্যান’ আলোকচিত্রী চার্লি কোল মারা গেছেন

  • প্রকাশিত : ০৯:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • 229

সারি বেঁধে আসা ট্যাংকের চলার পথে শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট।

চীনের তিয়েনআনমেন স্কয়ারের শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে যাঁরা জানেন, তাঁদের কাছে ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছবিটি অতিপরিচিত। গণতান্ত্রিক আন্দোলনে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিণত হয় ছবিটি।

ঘটনার ৩০ বছর পরও দিবসটি পালনের সময় এই ছবির ওই ব্যক্তির আদলে প্রতীকী প্রতিবাদ জানায় মানুষ। সেই ছবির কারিগরদের অন্যতম চার্লি কোল মারা গেছেন।

মার্কিন এই চিত্রসাংবাদিক ইন্দোনেশিয়ার বালিতে বসবাস করছিলেন। সেখানে গত সপ্তাহে ৬৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর খবরটি জানতে পারেনি গণমাধ্যম।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ট্যাংক ম্যান’ আলোকচিত্রী চার্লি কোল মারা গেছেন

প্রকাশিত : ০৯:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯