০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করছেন শেখ হাসিনা।

এর পর পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে ট্রফি বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান শেষে দুপুরেই আবার রাজশাহীর সারদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৩ মার্চ সর্বশেষ রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী। ওইদিন রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগদান করেন শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত

পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯