০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন।

এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের ভুলতা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় সুযোগ মতো যেকোনো দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান ওবায়দুল কাদের।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

প্রকাশিত : ০২:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯