০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুলতান উৎসবের শেষ দিনে নজরকাড়া নৌকাবাইচ

নড়াইলের চিত্রা নদীর দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড়। রোদ-বৃষ্টির খেলায় ভ্যাপসা গরম দমিয়ে রাখতে পারেনি এলাকার সুলতানপ্রেমীদের। তাঁরা সবাই ভিড় করেছেন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে।

নদীর পাড়ে দাঁড়িয়ে যাঁদের নৌকাবাইচ দেখার সুযোগ হয়নি, তাঁরা গাছের ডালে উঠে বসেন। নদী-তীরবর্তী আশপাশের বাড়ির ছাদও ছিল দর্শকে পরিপূর্ণ।

নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসবের শেষ দিনে গতকাল শনিবার নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কোমল পানীয় প্রাণ আপের সহযোগিতায় জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা এলাকার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

সাবেক নড়াইল ফেরিঘাটের শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত তিন কিলোমিটার নদীপথে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সুলতান উৎসবের শেষ দিনে নজরকাড়া নৌকাবাইচ

প্রকাশিত : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯