০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী নিহত যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন

সড়ক দুর্ঘটনায় নিহত রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েলের স্ত্রী শায়লা আকতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী স্টোর কিপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় জুয়েলের স্ত্রী শায়লা আকতারের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জুয়েলের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল।

তার এক ছেলেসন্তান রয়েছে। এর আগে জুয়েল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতা জুয়েলের পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেন

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

প্রধানমন্ত্রী নিহত যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন

প্রকাশিত : ০৬:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯