“উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে জমকালো আয়োজনে মোঃ মেহেদি হাসান সম্পাদিত প্রথম সাড়ির জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।
এ উপলক্ষে রোববার নলছিটি উপজেলা প্রতিনিধি ও ঝালকাঠি জেলা প্রতিনিধির যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্যর্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন ঝালকাঠি -২ আসনের সাংসদ, সাবেক ভূমি খাদ্য ও শিল্প মন্ত্রী, বর্তমান শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন আমু। পত্রিকাটির ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ্ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান,
মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর, ইউএনও রূম্পা সিকদার ঝালকাঠি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড: খান সাইফুল্লাহ পনির, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, থানা অফিসার্স ইনচার্জ সাওয়াত হোসেন, ইন্সপেক্টর তদন্ত আঃ হালিম, পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলোম জোমাদ্দার, একাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন, সার্বেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, সাবেক মহিলা ভাইস চেয়ারমক্যান ডালিয়া নাসরিন, এ সময় নলছিটি উপজেলা প্রতিনিধি তপন দাস সহ প্রিন্স ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















