০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

এমপিকে হত্যার ষড়যন্ত্র, উত্তাল রাজনৈতিক অঙ্গন

ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগরে সভাপতি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে।

এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলে। এ ঘটনায় গত বুধবার শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন আব্দুল হাই এমপির এপিএস মো. হাসিম রেজা।

পুলিশ এ স্পর্শকাতর মামলাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে ওঠে। গতকাল রোববার বিকেলে আব্দুল হাই এমপির নির্বাচনী এলাকা শৈলকুপায় আওয়ামী লীগ প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ করে।

শহীদ মিনার চত্বর থেকে হাজার হাজার কর্মী এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ করে। সেখানে নেতৃবৃন্দ এক বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কমান্ডার মকবুল হোসেন,

জেলা আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট ইসমাঈল হোসেন, এম. হাকিম আহমেদ, আসাদুজ্জামান আসাদ, মহিউদ্দিন সাবু, শাহাবুদ্দীন সাবু, সাব্দার হোসেন মোল্লা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, শামিম হোসেন মোল্লা প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ আব্দুল হাই এমপির হত্যা ষড়যন্ত্রকারীদের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূল বিচারের দাবি জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমপিকে হত্যার ষড়যন্ত্র, উত্তাল রাজনৈতিক অঙ্গন

প্রকাশিত : ১২:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯