শরীরকে সুস্থ রাখতে আজকাল বেশিরভাগ তারকাকেই জিমে যেতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই আবার শরীর চর্চার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করে থাকেন। সম্প্রতি জিমে তোলা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।
ছবিতে শ্রাবন্তীর পরনে প্রিন্টেড স্কার্ট ও হলুদ টপ দেখা গেছে। তবে বদলে গেছে নায়িকার হাত দুটি। তার সুন্দর দুটি হাতের জায়গায় দেখা যাচ্ছে মোটা পেশীবহুল দুটি হাত। যা দেখলে যে কেউ চমকে যাবেন।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, জিমে ট্রেল মিলের সামনে দাঁড়িয়ে নিজের একটি ছবি তোলেন শ্রাবন্তী। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায়।
ছবিতে যে পেশীবহুল হাত দুটি দেখা গেছে সেটি আসলে শ্রাবন্তীর নয়। অভিনেত্রীর জিম ইন্সট্রাক্টর মিঠুন সাহার ইনস্টা অ্যাকাউন্টের পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়েছে, ছবি তোলার জন্য ভীষণ কায়দা করেই অভিনেত্রীর সঙ্গে এই পোজ দিয়েছেন মিঠুন সাহা।
এর আগে স্বামী রোশন সিংয়ের নিজের একটি জিম রয়েছে বলে জানিয়েছিলেন শ্রাবন্তী। তিনিই তাকে নিয়মিত শরীরচর্চা করার অনুপ্রেরণা দেন বলেই জানান অভিনেত্রী।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























