মাদারীপুরের রাজৈরে সাপের কামড়ে মশিউর শিকদার (৪২) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার ঘোষালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিউর একই এলাকার মৃত মালেক শিকদারের ছেলে।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মশিউর রাজৈর উপজেলার বৈলগ্রামে তরিকুল সাপুড়ের বাড়িতে যান। সেখানে সাপের বিষদাঁত ভাঙার সময় অসাবধানতাবশত একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। কামড়ানোর পর মশিউর বৈলগ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ঘোষালকান্দি আসেন।পরে চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় মশিউরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে রাতে মশিউরের মৃত্যু হয়।তরিকুল সাপুড়ে জানান, সাপের দাঁত ভাঙার সময় একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। কামড়ানো পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা খুলনা মেডিকেলে নিতে বলে এবং সেখানে নেয়ার পথে রাতে মশিউরের মৃত্যু হয়।ঘটনাটি শুনেছেন বলে রাজৈর থানার ওসি মো. শাহজাহান মিয়া জানান।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















