১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘আমি শ্রীলেখা’ কতো নগ্নতা চাই?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • 150

সস্তার ইন্টারনেটের যুগে ভিডিও দেখার প্রবণতাও বেড়েছে কয়েকগুণ। আর যদি তা কোনও সেলেবের ইউটিউব চ্যানেল হয়, তবে উৎসাহ আরও বাড়ে। নগ্ন ছবি বা ভিডিও কি আপলোড করা হল? এমন কৌতূহলেই অনেকে সেসব চ্যানেলে বেশি করে নজর রাখেন। আর এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে শ্রীলেখার ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’। গত ৩০ আগস্ট বাবার সঙ্গেই তিনি তাঁর ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেন। তারপর যত দিন যাচ্ছে, ততই বাড়ছে অভিনেত্রীর চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা। এরই মধ্যে এক ব্যক্তি শ্রীলেখাকে জিজ্ঞেস করে বসেন, “ভিডিওতে ন্যুড কনটেন্ট পাব তো? তবেই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব।” জনৈক নেটিজেনের এই মন্তব্যের জবাব দিতেই আস্ত একটি ভিডিও তৈরি করে ফেলেছেন অভিনেত্রী। যেখানে বেশ ভালভাবেই ন্যুড কনটেন্ট দিয়েছেন তিনি। কী দেখালেন ভিডিওতে?

ব্যক্তিকে মোক্ষম জবাব দিতে শ্রীলেখা সোজা পৌঁছে গিয়েছেন মৃৎশিল্পের আঁতুড়ঘর কুমোরটুলিতে। যেখানে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও মায়ের গায়ে পড়েছে মাটির প্রলেপ, তো কোথাও লেগেছে রং। সেখানে প্রতিমা তো নগ্নই। পোশাক তো নেই। সেই ছবি তুলে ধরেই নেটিজেনের প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। কথা বলেছেন মহিলা মৃৎশিল্পী চায়না পালের সঙ্গেও। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের ইতি-উতি লুকিয়ে থাকা যৌন পিপাসু অসুরদেরও কটাক্ষ করতে ছাড়েননি শ্রীলেখা।

কেন নগ্নতা খোঁজার মানসিকতা এভাবে প্রকাশ্যে আসছে? এনিয়ে অভিনেত্রী কথা বলেন মনোবিদের সঙ্গেও। আর ভিডিওর সব শেষে বলেন, “ন্যুড কনটেন্টও দিলাম। বিশেষজ্ঞের পরামর্শও দিলাম। এবার সাবস্ক্রাইব করুন।” শ্রীলেখার এমন সুকৌশলী অথচ সপাট জবাব দেওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। দেবীপক্ষের প্রাক্কালে অসুর দমনের এমন পন্থা অবলম্বন করে সোজা ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী। এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা 

‘আমি শ্রীলেখা’ কতো নগ্নতা চাই?

প্রকাশিত : ০৬:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯