১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মধুমিতায় সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব (ভিডিও)

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • 179

১৯ সেপ্টেম্বর মহা নায়ক সালমান শাহর ৪৮তম জন্মদিন। দিবসটি উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’।

২০ থেকে ২৬ সেপ্টেম্বর এই উৎসব চলবে রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে এই উৎসবের পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নী গণমাধ্যমকে বলেন, ‘উৎসবে সপ্তাহজুড়ে মধুমিতায় প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত ছয়টি চলচ্চিত্র। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকবেন তারকারা। আশা করছি, সালমান ভক্তদের জন্য দারুণ একটি সপ্তাহ অপেক্ষা করছে।’

এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনস বলাকা প্রেক্ষাগৃহে ‘সালমান শাহ স্মরণ উৎসব’-এর আয়োজন করেছিল।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মধুমিতায় সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব (ভিডিও)

প্রকাশিত : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯