০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

 ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারিন (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত তারিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাসির তালুকদারের মেয়ে। সে পূর্ব মাসুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

তারিনের মামা লোকমান হোসেন জানান, ১০/১২ দিন ধরে তারিনের জ্বর ছিল। গত ১২ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন ধরে সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।.

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে নতুন ৪৬ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৩৫ জন ডেঙ্গু রোগী।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

 ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৭:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯